জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন এলাকায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছেন।
বুধবার (১৫ই এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাহিদুল ইসলাম (৩৫) নামের ওই যুবকের বাড়ি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহীপুর সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে জাহিদুল ইসলাম নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি জানান, জুয়া খেলতে গিয়ে তাঁর সংসার ও আর্থিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তিনি এভাবে শপথ নিয়ে জুয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তার সঞ্চয় নিঃশেষ হয়ে যায় এবং একপর্যায়ে আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল অনুধাবন করে প্রকাশ্যে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নেন।
স্থানীয়রা আরও জানান, জুয়ার কারণে তিনি সব হারিয়েছেন, এখন যদি সত্যিই ফিরে আসেন, সেটাই ভালো। অন্যদিকে রহিমা বেগম বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়, তিনি যেন সঠিক পথে থাকতে পারেন।
বর্তমানে অনলাইন জুয়ার প্রবণতা বাড়ছে, যা সত্যিই উদ্বেগজনক। প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন বিশেষ করে পাঁচবিবি উপজেলায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে।
কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!