নওগাঁ জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনির আলী আকন্দ।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন, “এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। এতে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।”
তিনি আরও জানান, এবারের ক্যাম্পেইনে জেলার মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব অভিভাবককে নির্ধারিত টিকাকেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে জেলায় সন্দেহভাজন হাম আক্রান্ত ২৪১ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পাশাপাশি টিকাদান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!