রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো: নায়েব আলী শেখ (৬০) নামে এক ব্যবসায়ী কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪) সকালে বালিয়াকান্দি শহরের অবদা-মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
মো: নায়েদ আলী শেখ বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনের মালিক। এছাড়াও তিনি বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
নাম প্রকাশ না শর্তে ফিলিং স্টেশনে তেল দেওয়া দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান, পাম্পে তেল দেওয়ার সময় হলেই শত শত মোটরসাইকেল সিরিয়াল দেয়। এত বড় সিরিয়াল মেইনটেইন করতে আমরা হিমসিম খাই।
আজ দুপুরে তেল দেওয়ার সময় পাম্প মালিক কিছু ব্যক্তিকে সিরিয়াল ছাড়াই তেল দিতে চাইলে আমাদের সাথে বাকবিতন্ড ঘটে।
এ ঘটনায় ওই সময় ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পাম্প মালিক কে জরিমানা করে।
এ বিষয়ে নাম প্রকাশ না শর্তে এক পাম্প কর্মচারী বলেন, আমার মালিক আওয়ামীলীগ করায় বিভিন্ন সময় সরকার দলের লোক সিরিয়াল ওভারটেক করে আসে তেল নিতে। কাউকে কিছু বললে পাম্প জালিয়ে দেওয়ার হুমকি দেয়। আজ একই ঘটনা ঘটেছে। সেই ঘটনা কে কেন্দ্র করে মালিকে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভাই ভাই ফিলিং স্টেশনের মালিক মো: নায়েব আলী শেখ এর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, সরকারি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে অসদ আচরণের দায় পাম্প মালিক কে জরিমানা করা হয়েছে। এছাড়াও একই সময় জ্বালানি তেল নিতে আসা ৯ মোটরসাইকেল চালক কে বৈধ কাগজ পত্র না থাকায় ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!