নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
নওগাঁ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।   ছবি: আরটিএনএন

নওগাঁ জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এ শোভাযাত্রায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের নানা দিক চিত্রিত হয়।

অংশগ্রহণকারীদের বর্ণিল পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও বিভিন্ন শিল্পকর্ম শোভাযাত্রায় বিশেষ মাত্রা যোগ করে।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশের মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে।

উৎসবমুখর এ আয়োজনের মাধ্যমে বাঙালির চিরন্তন ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।