ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।
সোমবার (১৩ এপ্রিল) ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহাঙ্গীর মোল্লা (৪২), সেকেন মোল্লার ছেলে, এবং আলমগীর শেখ (৪০), নেছার উদ্দিন শেখের ছেলে। তারা ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা এবং পিকআপের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও ভাঙন রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস ও টেকেরহাট থেকে আসা বাঙি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!