নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ২০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দুয়া থানাধীন গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনা সড়কের দামিনা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার দক্ষিণ নন্দরামপুর গ্রামের মৃত একদিল মিয়ার ছেলে।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—১৩টি পোটলায় ২৭ কেজি এবং পৃথক একটি পোটলায় আরও ১ কেজি গাঁজা, যার মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা (মূল্য প্রায় ৫ লাখ টাকা) এবং একটি ‘OPPO A95’ মডেলের মোবাইল ফোন (মূল্য প্রায় ২৪ হাজার টাকা) জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের সর্বমোট বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৬৪ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!