খুলনার কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে। তিনি ওই গ্রামেই বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরমুজবাহী ট্রাকটি নারায়ণপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন।
স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, ভ্যানচালক মজিবার মোড়ল নিজের উপার্জনেই সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!