নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে সকাল ১০টায় পত্নীতলা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে অভিযান চালিয়ে মো. ফিরোজ কামালকে (৩০) আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ জাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ভারত থেকে অবৈধভাবে মাদক এনে নওগাঁ জেলায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে দেশে আনা হয়েছে বলে সে স্বীকার করেছে।
অন্যদিকে ১৫ বোতল মাদকসহ স্বামী মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০) এবং গ্রেপ্তার হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!