ধামইরহাটে খাল খনন উদ্বোধন, উন্নয়নের নতুন আশা, সারাদেশ, খাল খনন,
খাল খনন উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।   ছবি: সংগৃহীত

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সোমবার (১৩ এপ্রিল) খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক আলমপুর ইউনিয়নের চৌঘাট থেকে ছিলিমপুর পর্যন্ত প্রায় ২,২৩৩০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রশান্ত কুমার চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই খাল খনন কার্যক্রমের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।