দেশে আবারও ভূমিকম্প অনুভূত, ভূমিকম্প, আরটিএনএন, ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার, ইএমএসসি,
দেশে আবারও ভূমিকম্প অনুভূত।   ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় এই কম্পন টের পাওয়া যায়।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর প্রভাব সিলেট সীমান্ত এলাকাতেও অনুভূত হয়।

এর আগে গত ৭ তারিখেও শিলচর এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়, যা বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে অনুভূত হয়। ওই সময়ও সিলেটসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন টের পাওয়া যায়।

সাম্প্রতিক সময়ে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

ওই ভূমিকম্পে সারাদেশে ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকশ মানুষ আহত হন।