সংবিধান সংস্কারের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ, সারদেশ, ১১ দলীয় জোট, জামায়াত, ইসলামি সাশনতন্ত্র, এনসিপি, আরটিএনএন,
বিক্ষোভ মিছিলের দৃশ্য।   ছবি: আরটিএনএন

রাজশাহীতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

শনিবার (১১ এপ্রিল) নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের রায় অগ্রাহ্য করলে কেউই দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকতে পারে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণই এর জবাব দেবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।