জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। ফলে জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় দেওয়া হবে না। সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।’
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ আসনের নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরও রাজনীতিতে সহিংসতা অব্যাহত রয়েছে। সংসদে জনগণের টাকায় অশ্লীল বাক্যালাপ প্রত্যাশিত নয়। মানুষ হত্যা করে যদি কেউ সংসদে যায়, তবে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।
শেরপুর-৩ আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে ব্যাপক সহিংসতা হয়েছে এবং অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ও অব্যবস্থাপনা দেশের স্বাস্থ্যসেবার দুরবস্থারই প্রমাণ।
তিনি আরও বলেন, ৯ এপ্রিল শেরপুর ও বগুড়ায় অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে শেরপুর-৩ আসনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনও সহিংসতার কারণে স্থগিত হয়েছিল।
জামায়াত আমির বলেন, অতীতেও রাজনীতিতে সহিংসতা ছিল, তবে এখন তা উদ্বেগজনক মাত্রা ছাড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচনগুলো সহিংসতামুক্ত হবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও সহনশীলতা ফিরে আসবে।
তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদে জনকল্যাণমূলক কাজ হওয়া উচিত। অযথা বাক্যবিনিময় বা সময় অপচয় কাম্য নয়। নির্বাচিত প্রতিনিধিদের জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষায় কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মু. কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের আমির আবদুল করিম, মহানগর জামায়াতের আমির কামরুল এহসান এমরুলসহ জেলা ও মহানগর নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!