পঞ্চগড়ের বোদায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মাদক ও দুর্নীতি নির্মূল করে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বোদা উপজেলার সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। এ কাজে প্রশাসন, পুলিশ, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো ব্যক্তি বা দল বিবেচনায় নেওয়া হবে না।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, এখানে দলীয় পরিচয় বিবেচ্য নয়।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনা হয়েছে, যা উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। উপকারভোগী নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন। বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় দুই হাজার কৃষক এ সুবিধার আওতায় আসবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ওসি মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!