জয়পুরহাটের ক্ষেতলালে এক নারীকে হত্যা করে ধানখেতে পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা একটি ধানখেতে অর্ধ পোতা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আশুরা বেগম (৪৫) বিলেরঘাট এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং সর্বশেষ স্বামী বাবলু হোসেনের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আশুরাকে তার স্বামীর সঙ্গে দেখা যায়। পরে রাতে বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকেই স্বামী বাবলু হোসেনকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য তুষার হোসেন জানান, হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!