লক্ষ্মীপুরের কমলনগরে এক শ্রমিককে হাত বেঁধে নির্মমভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই ফেসবুকে ব্যাপক আকারে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি।
ভাইরাল হওয়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মো. কালু নামে এক ইটভাটা শ্রমিককে দোকানঘরের আঁড়ার সঙ্গে দুই হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় ইসমাইল হোসেন নামে এক ইটভাটার মাঝি তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এবং বিভিন্ন কথা জোর করে বলাচ্ছেন।
ভিডিওতে শোনা যায়, ইসমাইলের নির্দেশে কালুকে দিয়ে বারবার কিছু বক্তব্য পুনরাবৃত্তি করানো হচ্ছে। নির্যাতনের এক পর্যায়ে তাকে প্রতিজ্ঞাও করানো হয় এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়।
জানা যায়, গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওটি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ হাজার টাকার চুক্তিতে চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করতে ইসমাইলের মাধ্যমে যুক্ত হন কালু। কিছুদিন কাজ করার পর অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। এরপর শ্বশুরবাড়িতে অবস্থানকালে ইসমাইলের লোকজন তাকে ধরে এনে নির্যাতন করে।
অভিযোগ রয়েছে, কালুকে মারধরের পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে তার পরিবর্তে অন্য শ্রমিক দিয়ে কাজ করানোর স্বীকারোক্তি নেওয়া হয়। পরে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী কালু জানান, ‘আমাকে জোর করে ধরে এনে হাত বেঁধে মারধর করা হয়। পরে এক লাখ টাকা আনতে আমার পরিবারকে বলা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ আমাকে উদ্ধার করে।’
অভিযুক্ত ইসমাইল হোসেন দাবি করেন, ‘কাজের জন্য অগ্রিম টাকা দেওয়ার পরও কালু কাজ করছিল না। তাকে ভয় দেখানোর জন্য সামান্য মারধর করা হয়েছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!