নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনা ও তত্ত্বাবধানে চলতি মাসে বিশেষ অভিযান চালিয়ে হারানো ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।
উদ্ধারকৃত মোবাইলগুলো মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল থেকে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
উপলক্ষে বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া মোবাইলগুলো যাচাই-বাছাই শেষে সরাসরি মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনেকের কাছে এটি জীবনসঙ্গীর মতো প্রয়োজনীয়। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় হারানো মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশ আরও বেশি তৎপরতা অব্যাহত রাখবে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!