চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই ঝড়ের কারণে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নিহত মকলেছুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামাচ্ছিলেন। হঠাৎ প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝড়ের কারণে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় সড়কের পাশে বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ শুরু করেন। জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়া ও ফসলের ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সকাল পর্যন্ত নিরূপণ সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে একজন বৃদ্ধ মারা গেছেন এবং বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!