‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর, পঞ্চগড় ও যশোরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে স্থানীয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম।
সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য এবং সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পঞ্চগড়ে দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস ও ডা. সামান্তা আক্তার। র্যালিতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।
যশোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ রানা। সভায় ব্র্যাকের খুলনা ও যশোর অঞ্চলের ব্যবস্থাপকগণসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সারাদেশের এসব সভায় বক্তারা আধুনিক বিজ্ঞানের সুফল কাজে লাগিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাইড ফর অ্যাওয়ারনেস র্যালি ও জনসচেতনতা কর্মসূচি আয়োজিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্যারিস রোড প্রদক্ষিণ করে কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেট হয়ে স্টেশন বাজারে পৌঁছায়। সেখান থেকে চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
'টুগেদার ফর হেল্থ, স্টান্ড উইথ সাইন্স' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন হফসার উদ্যোগে রাইড ফর অ্যায়ারনেস শীর্ষক একটি বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালি চলাকালীন সংগঠনের সদস্যরা সাধারণ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে বৈজ্ঞানিক তথ্য ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় হাফসার স্বেচ্ছাসেবীরা ও রাবি সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্বাস্থ সচেতনতায় মো. আহসান হাবিব তার বক্তব্যে, স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞান ও সংহতির ওপর জোর দেন এবং একটি সুস্থ্য ও সবল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় সংগঠনটির সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন,বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোরও অগ্রযাত্রা ধারাবাহিক থাকুক, হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় মনে করে আমাদের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক উপায়ে শারীরিক কসরত এর মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।
সংগঠনটির সহ সভাপতি রাকিব রায়হান বলেন, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই আয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতে এই 'রাইড ফর অ্যাওয়ারনেস' কর্মসূচিটি পালন করা হয়েছে।
এদিকে, নওগাঁয় "স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ" প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এনজিও সমুহের আয়োজনে সিভিল সার্জন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মুক্তার হোসেন, নওগাঁ বিএমএ এর সভাপতি প্রফেসার ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ের ওপর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!