কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সোমবার (৬ এপ্রিল) থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বন্দরটি আবার চালু হওয়ায় সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হতে যাচ্ছে।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান টেকনাফের কেরুনতলী এলাকায় স্থলবন্দর পরিদর্শনের পর জানান, ব্যবসায়ী, বিজিবি, কোস্ট গার্ড, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও এনবিআরের সঙ্গে সমন্বয় করে জনগণের দাবির প্রেক্ষিতে বন্দর কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে। তিনি আরও বলেন, মিয়ানমার ও বাংলাদেশের সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে।
টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ মানজারুল মান্নান জানান, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও কিছু নিরাপত্তা ঘাটতি ছিল। তবে এখন পণ্য আমদানি-রফতানিতে বড় কোনো বাধা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সচল রাখা হয়েছে।
পরিদর্শনে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিমও উপস্থিত ছিলেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!