রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় নিখোঁজ হওয়া সানাউল্লাহর লাশ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিহত সানাউল্লাহ মৃত খলিল উদ্দিন সরকারের ছেলে এবং তুলসীপুর গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে তিনি মনিগ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন। গতকাল সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সানাউল্লাহর বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় জেলেরা জাল ফেললে তার মরদেহ পাওয়া যায়। লাশের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সানাউল্লাহর পরিবার সন্দেহ প্রকাশ করেছেন যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং পরে লাশটি পুকুরে ফেলে দিয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান আছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!