শ্রীমঙ্গলে বাসা থেকে কালনাগিনী সাপ উদ্ধার, সারাদশে, কালনাগিনী সাপ, সাপ উদ্ধার, ফরেস্ট,
কালনাগিনী সাপ।   ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।

জানা যায়, সোমবার রাতে বাসার ভেতরে সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধার করা কালনাগিনী সাপটি নির্বিষ। সাপটি সুস্থ থাকলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

আরবিএ/আরটিএনএন