মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পেয়ে ওসি মো. আব্দুল হান্নান ক্রেতা সেজে ওই মার্কেটে যান। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করেন এবং বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে অবহিত করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাসনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, খাসনগর বাজারে এক ব্যবসায়ী প্রতি লিটার অকটেন ২৫০ টাকায় বিক্রি করছিলেন। তিনি ক্রেতা সেজে অকটেন কিনতে গেলে একই দাম দাবি করা হয়। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!