জয়পুরহাটে তেলের তীব্র সংকটে ভোর থেকে পাম্পগুলোতে ভিড় করছে কৃষক ও মোটরসাইকেল চালকরা। লাইনের শুরু আছে, কিন্তু শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তেল না পাওয়ায় গ্রাহকদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে চলছে ধাক্কাধাক্কি ও হাতাহাতি।
সোমবার (৬ এপ্রিল) ডালিম ফিলিং স্টেশনসহ জেলার বিভিন্ন পাম্পে গিয়ে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে বাগবিতণ্ডা হাতাহাতি ও মারামারিতে গড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পাম্পে পুলিশ ও ট্যাগ অফিসার মোতায়েন করা হয়েছে।
জেলার ২০টি পাম্পের মধ্যে আজ মাত্র ৯টি থেকে তেল দেওয়া হচ্ছে। প্রতি গ্রাহককে রেশনিং করে জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে মৌসুমি শাকসবজি সেচ দিতে কৃষকরা চরম সমস্যায় পড়েছেন।
লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভুক্তভোগী বলেন, “ভোর থেকে না খেয়ে লাইনে দাঁড়িয়ে আছি, একটু তেলের জন্য। কিন্তু যা দিচ্ছে, তাতে কাজ হচ্ছে না।”
ডালিম ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুলতান মাহমুদ জানান, “প্রতিদিনই পাম্পগুলোতে কমবেশি হট্টগোল হয়। পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!