বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় রোববার (৫ এপ্রিল) স্বেচ্ছাসেবকদলের নেতা মনিরুজ্জামান শান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার ভাই মো. শুভসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী এক বন্ধুকে নিয়ে বড়কুঠি এলাকার লিটারারি ফেস্টিভ্যালে যান। মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে অভিযুক্ত নেতা অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং ধর্ষণের হুমকি দেন।
স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ঘটনা থামলেও পুলিশ অভিযোগ গ্রহণ করতে দেরি করে। ঘটনার পরদিন ভুক্তভোগী শিক্ষার্থী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রেকর্ড করা হয়।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘মামলা হয়েছে। আমরা আসামিদের ধরার চেষ্টা করছি। বর্তমানে তারা পলাতক।’
অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান শান্ত বলেন, ‘ঘটনাস্থলে তর্কবিতর্ক হয়েছে, কিন্তু ধর্ষণের হুমকি দেওয়া হয়নি।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক বলেন, ‘অভিযোগের কোনো ভিত্তি নেই। ঘটনা সত্য নয়।’
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণেই মামলা রেকর্ড করা হয়েছে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!