জয়পুরহাটের পাঁচবিবিতে জ্বালানি তেল সরবরাহে ইউএনওর তদারকি, সারাদেশ, পাম্প, তদারকি, ইউএনও, জয়পুর হাট, জ্বালানি, তেল,
পাম্পে তদারকি করছে ইউএনও।   ছবি: আরটিএনএন।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকায় গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নিজে উপস্থিত থেকে তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ।

সোমবার (৬ই এপ্রিল) আনুমানিক সকাল ১০টার পর তিনি উপজেলার চাঁনপাড়া এলাকার মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশনসহ চাঁনপাড়া বাজার, কুসুম্বা বাজার ও পাঁচবিবি বাজারের বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

এসময় তিনি সরকারি নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রি এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে তেল সরবরাহ না করার নির্দেশ দেন।

এছাড়া পাম্পগুলোর কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ আব্দুল মমিন মন্ডলকে। একই সাথে তিনি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক। তার উপস্থিতিতে পাম্পগুলোতে তেল বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।