দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বাহিনীটি।
শনিবার (০৪ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সমন্বিত অভিযান পরিচালনা করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে দিকনির্দেশনা দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
.jpg)
অভিযানে অংশ নেয় খাদলা, শশীদল ও বড়জ্বালা বিওপির টহলদল। সাঁড়াশি অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে- জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ঔষধ। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, "সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
.jpg)
বিশ্লেষকরা মনে করছেন, কুরবানির ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রবণতা বাড়তে পারে। তবে বিজিবির এমন ধারাবাহিক ও গোয়েন্দাভিত্তিক অভিযানে চোরাচালান চক্র বড় ধরনের চাপের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!