ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে, শরীয়তপুরের জাজিরা-শিবচর সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মাসেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে সড়কে আছড়ে পড়ে। এতে ১৫ যাত্রী আহত হন। আহতদের শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!