ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে টানা তিন ঘন্টার চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার প্রচারের জন্য মাইকিং করতে বের হলে পার্শ্ববর্তী খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
শনিবার সকাল থেকে নতুন করে সংঘাত শুরু হয়। মুনসুরাবাদ গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র, ঢাল ও সরকি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হন। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বর্তমানে মহাসড়কের ওই অংশে যান চলাচলও ব্যাহত হচ্ছে।
ভাঙ্গা থানার তদন্ত ওসি আলামিন মিয়া জানান, “গতকাল রাতের ঘটনার জেরে আজ সকাল থেকে গ্রামবাসী পুনরায় সংঘর্ষে জড়ায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়েছে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!