সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস রায়গঞ্জ উপজেলার নলকা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
ওসি আমিরুল ইসলাম জানান, বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে নেমে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাসটি উদ্ধারের কাজ চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!