চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!