শিশুদের মধ্যে ডায়রিয়া ও হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় হঠাৎ জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন শিশু ভর্তি হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ করেই শিশুদের মধ্যে এসব রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশু বিভাগে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা সচেতনতার সঙ্গে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে, যা নিয়ে আমরা সতর্ক আছি।’
তিনি আরও জানান, ‘গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার ঝুঁকি বাড়ছে। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি অভিভাবকদের প্রতি।’
এ ছাড়া গুজবে কান না দিয়ে আতঙ্ক না ছড়িয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!