কুমিল্লা,দাউদকান্দি,বাস চাপা, নিহত ২
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় দুইজন নিহত।   ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় ঘটে।

নিহতরা হলেন গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) এবং মো. মোস্তফা (৫২)। তাদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, সকালে বারপাড়া এলাকায় অজ্ঞাত বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজন আহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।