সঞ্চালন লাইনের জরুরি জাম্পারিং কাজের জন্য আজ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ এ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন নেওয়া হবে।
এর ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের আওতাধীন এলাকায় মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে বলে জানিয়ে এ জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!