দুর্নীতি
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।   ছবি: আরটিএনএন

পিছিয়ে পড়া আটোয়ারীকে এগিয়ে নিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন পঞ্চগড়েরের নবাগত জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সুবর্ণা রায়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, সাব- ইন্সপেক্টর মোঃ আরশাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় জাগপার সভাপতি মোঃ বজলুর রহমান, জাসদের সভাপতি মোঃ আনছার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, পুরোহিত লবানু দাসাধিকারী, খ্রিষ্টীয় সম্প্রদায়ের সভাপতি পবিত্র দাস, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু ও কৃষক মোঃ আঃ সামাদসহ মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিছন্নতা অভিযানে যোগ দেন।