চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এ অসাধু তেল সিন্ডিকেটের আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও অন্যান্য সংস্থার যৌথ অভিযানে সলিমপুর এলাকায় একটি ডিপোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ৩টি লরি ট্যাংকে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। এতে অংশ নেয় পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে সরবরাহ করে আসছিল। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছিল।
স্থানীয়দের দাবি, রাতের বেলায় ডিপোটিতে তেল আনা-নেওয়া বেশি হতো এবং বিষয়টি আগেই জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য ভবিষ্যতে আরও কঠোর অভিযান চালানো হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!