জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি এবং অবৈধভাবে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়া এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করা হয়।
অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের দায়ে ভালাইপুরস্থ কুলচারার আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪৫ ধারায় অবৈধভাবে সার বিক্রয় ও ভাউচার সংরক্ষণ না করায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৫ লিটার তেলের মধ্যে ৩০০ মিলি কম দেওয়া ও পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। তদারকিকালে জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজ প্রভৃতি প্রতিষ্ঠানে পরিদর্শনও করা হয়েছে।
অভিযানের সময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা, এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদফতর সূত্রে জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!