ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুইজন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার ও লোকোমাস্টারসহ আরও দুইজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা দেখা গেছে। তদন্তে অন্তত ছয়টি ক্ষেত্রে ব্যত্যয় লক্ষ্য করা গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে।
তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, কমিটি মোট ৮টি সুপারিশ করেছে। তদন্ত কমিটিতে প্রধান ছাড়াও ছিলেন বিআরটিএ-এর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।
২১ মার্চ ঈদুল ফিতরের দিন দিবাগত ভোররাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। এতে ১২ জন নিহত হন এবং অন্তত ২৪ জন আহত হন। ঘটনার পর এক বাস যাত্রীর করা মামলার ভিত্তিতে র্যাব ও পুলিশ এ পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেফতার করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!