রাজশাহীতে শিশুমৃত্যু রোধ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবিলম্বে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বরেন্দ্র অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘বরেন্দ্র ইয়ুথ ফোরাম’ প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বরাবর পৃথকভাবে এ স্মারকলিপি দেয়।
সিভিল সার্জনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন।
স্মারকলিপিতে বলা হয়, আইসিইউ সুবিধার অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রয়োজনীয় আইসিইউ সেবা পেলে এসব প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলে দাবি করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী নগরের টিবি পুকুর এলাকায় ২০০ শয্যার একটি বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ ২০২৩ সালের জুনে শেষ হলেও এখনো তা চালু হয়নি। ফলে শিশুরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সংগঠনটির দাবি, রাজশাহীসহ দেশজুড়ে হামসহ সংক্রামক রোগের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং আইসিইউ সুবিধা সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া একটি স্বাধীন ও স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!