নাটোরের সিংড়া উপজেলায় ফিলিং স্টেশনে পৌঁছানোর আগেই তেল গোপনে বিক্রির অভিযোগে এক লরি ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, তদারকির অংশ হিসেবে সিংড়ার চারটি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় জামতলী বাজারের আঁখি ফিলিং স্টেশনে তেলের বরাদ্দ ও মজুদের মধ্যে গরমিল ধরা পড়ে।
জানা যায়, স্টেশনটির জন্য সাড়ে চার হাজার লিটার পেট্রোল ও সমপরিমাণ ডিজেল বরাদ্দ থাকলেও সরেজমিনে পাওয়া যায় ৩ হাজার লিটার পেট্রোল ও ৪ হাজার লিটার ডিজেল।
পরে জিজ্ঞাসাবাদে লরির চালক ও ব্যবস্থাপক স্বীকার করেন, তারা যোগসাজশে বাঘাবাড়ি থেকে তেল নিয়ে সিংড়ায় আসার পথে বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ২ হাজার লিটার তেল অবৈধভাবে বিক্রি করেছেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার আইনে লরির ব্যবস্থাপক আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তেলের অবৈধ বেচাকেনা ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!