নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পাওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (নাহিদ) সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। সে সরদার স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল দেওয়া নিয়ে স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।
ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, বাগ্বিতণ্ডার পরও ট্রাকটি পাম্পে অবস্থান করছিল। রাত প্রায় ২টা ১০ মিনিটে কাজ শেষে নাহিদ তার বন্ধু জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে তাদের পিছু নেয়।
কিছু দূর যাওয়ার পর ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং জিহাদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল-এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, ট্রাক ড্রাইভার সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!