বরগুনার পাথরঘাটায় এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে স্থানীয় বাজারে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা নামক এলাকা-সংলগ্ন বিষখালি নদীতে মাছটি ধরা পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটার হরিণঘাটা-সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের উদ্দেশে জাল ফেলেন রাসেল হোসেন নামে এক জেলে। পরে জাল টেনে তুলতেই অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির একটি ইলিশ মাছ উঠে আসে।
পরবর্তীতে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে গেলে মুন্নী ফিস নামে স্থানীয় এক মৎস্য আড়তে ৮ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন তিনি। এরপর ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে ৯ হাজার টাকায় জাকির হোসেন নামে এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন বলেন, মাছটি আকারে অনেক বড়। বিক্রির উদ্দেশে মাছটি কিনেছি। ঢাকার যাত্রাবাড়ি মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। আশাকরি ভালো দামে বিক্রি করা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!