শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সর্বসাধারণের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক বিশেষ ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি (JMDC)-এর উদ্যোগে শহরের স্বনামধন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় বিদ্যালয় দুটির বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ (ব্লাড গ্রুপিং) নির্ণয় করা হয়। এর পাশাপাশি উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিনামূল্যে ব্লাড গ্লুকোজ (ডায়াবেটিস) পরীক্ষা ও রক্তচাপ (ব্লাড প্রেশার) পরিমাপের ব্যবস্থা করে জেএমডিসি’র চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল।
বিনামূল্যে এমন চিকিৎসাসেবা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও উপকারী হিসেবে উল্লেখ করেছেন।
চিকিৎসা নিতে আসা শিক্ষক ও সাধারণ মানুষ জানান, "বর্তমান সময়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। জেএমডিসি’র এই ফ্রি ক্যাম্পের কারণে অনেকেই নিজেদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে সচেতন হতে পেরেছেন।
ভবিষ্যতেও জয়পুরহাটের বিভিন্ন স্থানে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।"
তরুণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!