ঈদ শুভেচ্ছা
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।   ছবি: আরটিএনএন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। 

শুক্রবার (২০মার্চ) জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ আয়োজনটি করা হয়েছে। 

আয়োজক সূত্রে জানা যায়, "ঈদের আনন্দ যেন সকলের মাঝেই পৌঁছে যায়, সেই লক্ষ্যেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়। ঈদ আনন্দের পাশাপাশি ভ্রাতৃত্ব, সম্প্রীতির শিক্ষা থেকেই উদ্বুদ্ধ হয়ে এ আয়োজনটি করা হয়।"

আয়োজকরা আরও জানান, "আমাদের স্বেচ্ছাসেবীদের ছোঁয়ায় শিশুদের ছোট্ট হাতগুলো যখন মেহেদীর আলপনায় রঙিন হয়ে উঠছিল, তাদের চোখের সেই ঝিলিকই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মেহেদীর সাথে ছোট একটি উপহার হিসেবে ছিল ভালোবাসার শীতল পরশ।"

বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। এমন আয়োজনকে স্থানীয়রাও সাধুবাদ জানান।