Newzeland vs england, honkon vs kuwait, সারাদেশ, প্রেম, বিয়ে, হামলা, মামলা, অনশন, ধর্মঘট, তোর দাদীর কী,
বিয়ের জন্য অনশনে প্রেমিকা।   ছবি: আরটিএনএন

তিন বছর পরকীয়া সম্পর্কের পর এবার বিয়ের দাবিতে প্রেমিকার অনশন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেমিক আল-আমিনের বাড়িতে প্রেমিকা সালমা অনশন শুরু করেন।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামে। প্রেমিক আল-আমিন আমির আলীর ছেলে। অনশনে থাকা প্রেমিকা সালমা জানান, আল-আমিনের সঙ্গে আমার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ তার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। তিনি আরও বলেন, বিয়ে না হলে আমি এখানে আত্মহত্যা করব।

এলাকার সূত্রে জানা যায়, একই গ্রামে আল-আমিনের বাড়ির বিপরীতে তার এক বন্ধুর সঙ্গে মেয়েটির বিয়ে হয়েছিল এবং এক পর্যায়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে কী কারণে ছাড়াছাড়ি হয়েছিল, তা কেউ জানত না। এলাকাবাসীর দাবি, আল-আমিনের সঙ্গে তার তিন বছরের সম্পর্ক ছিল এবং সেই কারণেই তাদের দাম্পত্যে বিচ্ছেদ ঘটে।

ঘটনাটি জানাজানি হলে সমাধানের জন্য গ্রাম্য সালিশ বসেছিল, কিন্তু প্রেমিক আল-আমিন হাজির হননি।

রহনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজেল আলী জানান, আমরা সমাধানের উদ্দেশ্যে বসেছিলাম, কিন্তু ছেলে হাজির হয়নি, তাই সমাধানও হয়নি। তবে উভয় পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে আমরা আবার বসার চেষ্টা করব।

ঘটনার পর থেকে আল-আমিনের বাড়িতে তার পরিবারের লোকজন থাকতে পারছেন না।

আরবিএ/আরটিএনএন