রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে পরিকল্পিতভাবে এক কৃষকের ২৪ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই বিলের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. হাসান আলী তাবেদার একই ইউনিয়নের মাঝদিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, চলতি মৌসুমে তেনাই বিলের মাঠে ২৪শতাংশ জমিতে হালি পেঁয়াজের আবাদ করেন হাসান আলী তাবেদার। ভালো ফলনের আশায় নিয়মিত সার, সেচ ও পরিচর্যা করে আসছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন তার পেয়াঁজ ক্ষেত বিনষ্ট করা হয়েছে।
ভুক্তভোগী কৃষকের অভিযোগ, ‘রাজ্জাক নামে তার সৎ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। রাজ্জাক এলাকার প্রভাবশালী মানুষ। কয়েকদিন রাজ্জাক আমার ক্ষতি করার কথা বলে আসছিলেন। আমার সব জমির ফসল নষ্ট করে দিবেন এমন কথা বলছিলেন। সোমবার রাতে রাজ্জাক তাবেদার আমার জমির পেঁয়াজের পুরো ক্ষেত নষ্ট করে গেছে। আগামী চৈত্র মাসে ২৪ শতাংশ জমিতে ৫০ মণ পেঁয়াজ ঘরে তোলা যেত।’
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বর তালুকদার বলেন, হাসান আলী তাবেদারের পেয়াঁজের ক্ষেত বিনষ্ট করা হয়েছে। আমরা এমন একটি বিষয় জানতে পেরেছি। থানায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!