কুষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।
তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!