পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে একুশের চেতনার ওপর স্মৃতিচারণ করে সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ওসি মোঃ মতিয়ার রহমান, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন।
২০ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে আটোয়ারী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহীদ দিবসের কর্মসূচী শুরু হয়। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!