ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় মারা গেলেন মা ও ছেলে । এ সময় গুরুতর আহত হন একই পরিবারের আরও তিনজন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলে শাহবাজপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা ৬৫। আহতরা হলেন- আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), হৃদয় (২৫) ও একই গ্রামের নিলুফা (৩৬)।
আহত ব্যক্তিরা জানান, সকালে তারা একটি প্রাইভেটকারে একই পরিবারের পাঁচজন সিলেটে তাদের আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাস তাদের প্রাইভেটকারটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে ওই মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে আমজাদ হোসেন ও তার মা হাসিনা বেগম মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করেছে। ঘটনাটির তদন্ত চলছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!