পঞ্চগড়ে নতুন বছরের প্রথম দিনেই তাপমাত্রা কমে গেছে। এক সপ্তাহের বেশি সময় তুলনামূলক উষ্ণ আবহাওয়ার ছিল । ফের শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার পর দেখা মিলেছে সূর্যের। রোদ ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, ঠান্ডাজনিত জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগী বেশি আসছেন।
হাসপাতাল সূত্র জানায়, গেল দুদিনে রোগীর সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে শিশু ও প্রবীণদের সংখ্যা বেশি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহবুব আলম জানান, তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরসহ নানা শীতজনিত রোগ বাড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে রয়েছেন বেশি ঝুঁকিতে। তিনি সবাইকে গরম কাপড় ব্যবহার এবং গরম পানি পান করার পরামর্শ দেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১২ দশমিক ২, সোমবার ১২ এবং রোববার ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গেল এক সপ্তাহে পঞ্চগড়ের তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামা করছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!