মাস্টার্স শেষ হওয়ার সাথে সাথে হল ছাড়লেন ঢাবি শিবির নেতা 
মাস্টার্স শেষ হওয়ার সাথে সাথে হল ছাড়লেন ঢাবি শিবির নেতা ।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আবাসিক হল ছেড়েছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষাজীবন শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় হল ত্যাগ করেন। 

বুধবার(২০ মে ) রাতে তিনি নিজের ব্যবহৃত কক্ষ বুঝিয়ে দিয়ে হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। 

ফেসবুক পোস্টে তিনি বলেন  বিদায় বিজয় একাত্তর হল, পদ্মা ৬০০৬। রেজাল্ট হলো আজ। তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম ২০২৪-এ। জুলাই গণঅভ্যুত্থানের পরে। আর আজ হল জীবন শেষ করলাম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্টরুমের। তাই ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে—সিট সমস্যা সমাধান করা। আর এরজন্য প্রয়োজন, হলে থাকবে কেবল নিয়মিত ছাত্ররাই—এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা।

এদিকে  অনার্স  ও মাস্টার্সে  নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদ।সামাজিক যোগাযোগমাধ্যমে তার হল ছাড়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা দেখা গেছে। অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।